বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার সদর থানা এলাকায় বিশেষ এক অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার মাটিডালি মোড়ের আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় নীল রঙের টাটা পিকআপ ভ্যান থেকে বিশেষ কায়দায় রাখা মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন , মো. তহিদুল ইসলাম তৌহিদ (২০), গাইবান্ধার সাঘাটা থানার থৈকরের পাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে। মো. মোস্তাকিম (২২), নীলফামারীর কিশোরগঞ্জ থানার যদুমনি এলাকার মোজাফফর হোসেন বুড়ার ছেলে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, উদ্ধারকৃত ফেন্সিডিল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

