বগুড়ায় স্ত্রীকে ছুরিকাঘাতের পর থানায় স্বামীর আত্মসমর্পণ

বগুড়া সদর উপজেলায় এলাকায় স্ত্রীকে ছুরিকাঘাত করে থানায় আত্মসমর্পণ করেছেন মো. আফতাব। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ঝোপগাড়ি ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাতে ঝগড়ার একপর্যায়ে আফতাব তার স্ত্রী মিনা বেগমের পাঁজরে ছুরিকাঘাতে করেন। পরে ছুরিটি পাঁজরে আটকে থাকা অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মিনা বেগম গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এরপর ওইদন রাত ১০টার দিকে আফতাব নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার পরিদশর্ক (তদন্ত) মাহফুজ আনাম বলেন, জিজ্ঞাসাবাদে আফতাব জানিয়েছেন, স্ত্রীর পরকীয়ার অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। সেই ক্ষোভ থেকেই তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেছেন।
তিনি আরও জানান, আফতাবের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

