বগুড়ায় ইয়াবা-প্রাইভেটকারসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ইয়াবা ও প্রাইভেটকারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সান্তাহার পৌর এলাকার পলাশ আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরগ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ (২৭)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাতে একটি টয়োটা প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

