বগুড়ায় তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ২

বগুড়ার শাজাহানপুরে এক তরুণীকে গণধর্ষণের মামলার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে পাবনার চাটমোহর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জালশুকা এলাকার মৃত পালওয়ানের ছেলে শাহাদৎ হোসেন (৩০) এবং একই এলাকার আফছার আলীর ছেলে আশরাফুল শেখ (৪১)।
জানা যায়, গত ছয় মাস আগে ভুক্তভোগীর স্বামী মার যান। এরপর থেকে দুই সন্তান নিয়ে একায় ছিলেন ওই তরুণী। তিনি শহরের নিউ মার্কেট এলাকায় একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সময় তার সঙ্গে শাহাদৎ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩১ জুলাই দুপুরে বিয়ের প্রলোভনে শাহাদৎ ভুক্তভোগী তরুণীকে সাতমাথায় ডেকে নেয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে শহরের বিভিন্ন এলাকা ঘুরিয়ে সন্ধ্যার দিকে শাজাহানপুরের জালশুকা এলাকায় নিয়ে যায়। এরপর রাত ৮টটার দিকে শাহাদৎ ও তার দুই সহযোগী জঙ্গলের মধ্যে নিয়ে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় গত ১ আগস্ট ভুক্তভোগীর মা শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন,পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাটমোহর এলাকায় তাদের আত্মীয়ের বাড়ি তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

