বগুড়া জেলার ১২টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু

বগুড়া জেলার ১২টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে পুলিশ। শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে পুলিশ সদস্যদের থানায় অভ্যন্তরীণ কাজ করতে দেখা গেছে। তবে পুলিশ এখনো বাইরে টহল দেওয়ার কার্যক্রম শুরু করেনি। আর এ সকল থানায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
দুপুর ১২টার দিকে পুড়ে ভস্মীভূত হওয়া বগুড়া সদর থানা পরিদর্শন করেন বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো: খালেদ আল মামুন। এ সময় জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন।
শিবগঞ্জ থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, আমাদের থানা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় তেমন বেশি লোকজন নেই। আমরা থানায় কার্যক্রম শুরু করেছি। তবে আমাদের সব কার্যক্রম অভ্যন্তরীণ।

সোনাতলা থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, আমাদের থানায় কার্যক্রম চালু হয়েছে। টহল দেওয়া বাদে সব ধরনের কার্যক্রম চলছে।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো: জাকির হাসান জানান, বগুড়া জেলার ১২ থানায় কার্যক্রম শুরু করা হয়েছে। থানার নিরাপত্তায় সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। সদর থানা সম্পুর্ণ পুড়ে যাওয়ায় সেখানে বসার মতো তেমন কোনো পরিবেশ নেই। তাই সদর থানার সকল কার্যক্রম ডিবি কার্যালয়ে চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

