বগুড়ায় হত্যাচেষ্টা মামলার স্বাক্ষীকে কুপিয়ে জখম

বগুড়ার নবাববাড়ি রোডে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি একটি হত্যাচেষ্টা মামলার রাজস্বাক্ষী ছিলেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত তরুণের নাম এ কে এম ওসামা (২০)। তিনি শহরের মালতীনগর ভাটকান্দি এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার জুয়েল নামে এক ব্যক্তি এই হামলা চালায়। হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দেওয়ায় প্রতিশোধ নিতে এসেই সে এই হামলা করে বলে অভিযোগ। মামলাটি করা হয়েছিল এক নারীকে বিষপানে হত্যার চেষ্টার ঘটনায়, যার স্বামী ছিলেন জুয়েল।
আহত যুবকের বাবা আব্দুল কাদের বলেন, “বগুড়ার এক নারীকে তার স্বামী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে। পরে সেই নারী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার রাজস্বাক্ষী হয় আমার ছেলে ওসামা। সেই ক্ষোভ থেকেই অভিযুক্ত জুয়েল শরীয়তপুর থেকে এসে আমার ছেলের ওপর হামলা চালায়।”। পরে স্থানীয়রা দ্রুত ওসামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বলেন, “আহতের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারী জুয়েলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।”এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

