রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কেজি হেরোইনসহ গ্রেফতার ১

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সরবরাহের সময় ১ কেজি ৫২৮ গ্রাম হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মো: রাসেল মিয়া (২৬) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উসকাটিপাড়ার মো: আনু মিয়ার ছেলে।
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ ১ জনকে আটকের বিষয়ে র্যাব প্রেসনোটে জানিয়েছে, গত শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার বারইপাড়া এলাকার পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে মাদক সরবরাহের সময় রাসেল মিয়াকে ১ কেজি ৫২৮ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আকটকৃতর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে হেরোইনের ১টি চালান সরবরাহের সংবাদের ভিত্তিতে র্যাবের ১টি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য হেরোইন বহনের সময় উক্ত আসামিকে গ্রেফতার করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

র্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

