সলঙ্গায় চুরি হওয়া ভুট্টা শেরপুর থেকে উদ্ধার, গ্রেফতার ৯

বিশেষ সংবাদ

সলঙ্গায় চুরি হওয়া ভুট্টা সলঙ্গা ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে বগুড়ার শেরপুরের রেজিস্ট্রি অফিস এলাকার একটি দোকান থেকে চোরাই সাড়ে ২১ টন ভুট্টা উদ্ধার করা হয়। এ সময় শেরপুরের বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যসহ বিভিন্ন এলাকা থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপাার রায়গঞ্জ সার্কেল বিনয় কুমার এ তথ্য নিশ্চিতটি করেছেন।

- Advertisement -
ছবি : সংগৃহীত।

তিনি বলেন, গত ৩০ জুলাই সন্ধ্যায় ঠকুরগাঁও থেকে সাড়ে ২১ টন ভুট্টাবোঝাই কাভার্ডভ্যানের চালক শরিফুল ইসলামের মাধ্যমের গাজীপুরের বাঘের বাজারের উদ্দেশ্যে পাঠানো হয়। কাভারর্ডভ্যানটি পরদিন পৌছানোর কথা থাকলেও পৌঁছায় না।

ভুট্টার মালিক মো: মাহমুদ হাসান রাজুকে মোবাইল ফোনে ভুট্টা বোঝাই কাভার্ড ভ্যানটি না পৌঁছানোর বিষয়টি জানান গাজীপুরের বাঘের বাজারের কোয়ালিটি ফিড মিল লি. এর মালিক। গত ৩১ জুলাই সকাল ১০ টার দিকে চালক মো: শরিফুল ইসলামকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

- Advertisement -

তখন কাভার্ডভ্যানের মালিক জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন সিরাজগঞ্জের উপল্লাপাড়া উপজেলার সলঙ্গা থনার নাইমুড়ী বাজার এলাকায় এলপিজি গ্যাসের পাম্পে কাভার্ডভ্যানটি দাড়িয়ে আছে। তখন সলঙ্গা থানা পলিশকে বিষয়টি অবহিত করে সলঙ্গায় চুরি সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়।

মামলার পর প্রথমে চালক রতন হোসেন (২০) ও হেলপার সাগর হোসেনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। পরে সলঙ্গা, রায়গঞ্জ ও বগুড়ার শেরপুর থানা এলাকার বিভিন্ন স্থান হতে আরও ৭ জনকে গ্রেপ্তার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর থানা এলাকা হতে চোরাইকৃত সাড়ে ২১ টন ভুট্টা উদ্ধার করে হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলো, ঝিনাইদহের মহেশপুর থানার পলিয়ানপুর গ্রামের আব্দুর মালেকের ছেলে রতন হোসেন (২০), কুমিল্লার হোমনা থানার জয়পুর গ্রামের কবির হোসেনের ছেলে সাগর হোসেন (২০), ঝিনাইদহের মহেশপুর থানার মেইন আলমপুর গ্রামের আয়েন উদ্দিন শেখের ছেলে শরিফুল ইসলাম (৩০), বগুড়ার শেরপুর থানার খন্দকারটোলা এলাকার আয়নাল হকের ছেলে সাহান (৪২), শেরপুর থানার সদর হাসরা গ্রামের মৃত বাহাদুল্লা মণ্ডলের ছেলে দুলাল মণ্ডল (৫৪), শফিকুল ইসলামের ছেলে নাজমুল হুদা (২৪), রায়গঞ্জ উপজেলার বাকাইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মতিন (৩৫), বগুড়ার শেরপুরের উত্তর সাহাপাড়া এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে মোঃ মাহফুজুর রহমান মনির (৩৮) ও বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ী গ্রামের মতলেব আলীর ছেলে হাসান (২৬)। এসময় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক, সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক শেখ তাজউদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...