ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সালমান পেটে গুলি নিয়েই বেঁচে আছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া শিক্ষার্থী মো: সালমানের শরীর থেকে গুলি বের করা সম্ভব হয়নি। তার মধ্যে অস্ত্রোপচার করেও পেটে গুলি নিয়েই বেঁচে আছেন সালমান। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে হাসপাতালের চিকিৎসকরা জানান, পেটে গুলি রেখেই সালমানকে যথাসাধ্য চিকিৎসা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
এর আগে, গত ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ও তৎকালীন ক্ষমতাসীন দলের সব নেতাকর্মীরা। সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন শিক্ষার্থী সালমান।
ঘাতকদের গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয় তার শরীর। এখন পর্যন্ত সালমানের পেটের ভেতর থেকে বের করা সম্ভব হয়নি সেই গুলি। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
গুলিবিদ্ধ সালমান জানিয়েছেন, পেটের ভেতরে থাকা গুলিটা বের করলে হয়তো আমি মারা যেতাম। এজন্য চিকিৎসকরা ভেবেছিলেন আমার জীবন বাঁচানোটাই জরুরি। তাই আমার শরীর থেকে গুলি বের না করেই ঠিকঠাক করে দিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

