শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চাই না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত নয়। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করে থাকে, যা শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর।
বুধবার (১ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারও উপস্থিত ছিলেন।
ড. খালিদ হোসেন উল্লেখ করেন, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই। অথচ তারা আজ বিশ্বসেরা শিক্ষাদান ও গবেষণার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত।
আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামী নির্বাচনে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাতে নয়, ভোট হবে দিনে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। সুযোগ বারবার আসে না, তাই সুযোগকে কাজে লাগাতে হয়। আমরা দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে চাই।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

