যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আমেরিকার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বুধবার ভোররাত ৩টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে যুক্তরাষ্ট্রের পথে যাত্রা করেন। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দোহা পৌঁছে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সোহেল তাজ জানান, তিনি নিরাপদে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। সেখানে তিন ঘণ্টার বিরতির পর যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ধরবেন। পোস্টে তিনি লিখেছেন, এই বিমানবন্দর দিয়ে প্রায় ১৫ বছর ধরে যাতায়াত করছেন তিনি। একসময় এটি ছিল ছোট একটি বিমানবন্দর, এখন বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও আধুনিক বিমানবন্দরগুলোর একটি হয়ে উঠেছে।
সূত্র জানায়, ১২ নভেম্বর ৩টা ৫১ মিনিটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ কাতার এয়ারলাইন্সের কিউআর৬৩৯ ফ্লাইটে কাতার হয়ে আমেরিকার উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সোহেল তাজ ইমিগ্রেশন প্রসিকিউশনসহ অন্যান্য সংস্থা থেকে যাচাই–বাছাই সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সপ্রাপ্ত হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করেন।

তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এবং আওয়ামী লীগ নেত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সর্বকনিষ্ঠ সন্তান। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে দায়িত্বের পূর্ণ মেয়াদ শেষ না করেই উপভয় পদ থেকে ইস্তফা দেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাত ১টা ১১ মিনিটে সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘চেক ইন শেষ করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি।’
এর আগে, মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েডে ফেসবুকে এক পোস্টে নিজের আমেরিকা সফরের বিষয়ে পোস্ট করেন সোহেল তাজ।
ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয়। তবে খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’
গত ২৬ সেপ্টেম্বর আমেরিকায় যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে। তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত জানায়, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে দেওয়া হয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

