নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত পদক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অবদানের জন্য ৬৪ সেনাসদস্যকে পদক দেওয়া হয়। এছাড়া ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

সেনাপ্রধান অনুষ্ঠানে বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করবে সেনাবাহিনী। তিনি আরও জানান, সেনাবাহিনী দেশের স্বার্থে যে দায়িত্বই পাবে, তা পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।
এদিন আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

