দেশে জ্বালানি সংকট নেই, দাম বাড়ানোর পরিকল্পনাও নেই: তথ্যমন্ত্রী

বিশেষ সংবাদ

দেশে বর্তমানে জ্বালানি সংকট নেই এবং জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হলেও বাংলাদেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এ অবস্থায় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি মজুত না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “অন্যান্য দেশের মতো বাংলাদেশও পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে। তবে দেশে এখনই কোনো জ্বালানি সংকট নেই এবং মূল্য বাড়ানোরও কোনো সিদ্ধান্ত হয়নি।”

সংবাদ সম্মেলনে গার্মেন্টস খাতের পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ঈদ সামনে রেখে এবার শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো পরিশোধ হয়েছে। এ খাতে সরকার ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্য খাতে সরকারের উদ্যোগ সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যার ৮০ শতাংশ নারী। পাশাপাশি তাদের জন্য ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট বন্ধে প্রশাসনকে সক্রিয় করা হয়েছে। এছাড়া জুলাই মাসের যুদ্ধপরিস্থিতিতে অংশ নেওয়া যোদ্ধাদের দায়মুক্তি দিতে আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে।

বিমানবন্দর সেবার আধুনিকায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বড় বিমানবন্দরগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালও শিগগিরই চালু করা হবে।

এ সময় তিনি জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া চার শতাধিক প্রবাসী বাংলাদেশিকে সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

আলীকদমে হামের উপসর্গ বেড়েই চলেছে, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

অন্বেষণ ডেস্ক : বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসন পুরোদমে টিকা কার্যক্রম চলমান থাকার দাবি করলেও রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।...

ভঙ্গুর অবস্থা থেকে রাষ্ট্রকে টেনে তোলাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

অন্বেষণ ডেস্ক : দেশ পুনর্গঠন এবং একটি ভঙ্গুর ও বিপর্যস্ত অবস্থা থেকে রাষ্ট্রকে টেনে তোলাই এখন বর্তমান বিএনপি সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শনিবার (৯...

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

অন্বেষণ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ শনিবার (৯ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কুইয়াপানিয়া...

আলীকদমে হামের উপসর্গ বেড়েই চলেছে, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

অন্বেষণ ডেস্ক : বান্দরবানের আলীকদমে হামের উপসর্গ মারাত্মক আকার ধারণ করেছে। উপজেলা প্রশাসন পুরোদমে টিকা কার্যক্রম চলমান থাকার...

ভঙ্গুর অবস্থা থেকে রাষ্ট্রকে টেনে তোলাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

অন্বেষণ ডেস্ক : দেশ পুনর্গঠন এবং একটি ভঙ্গুর ও বিপর্যস্ত অবস্থা থেকে রাষ্ট্রকে টেনে তোলাই এখন বর্তমান বিএনপি...

পতাকা বৈঠকের পর কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

অন্বেষণ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ শনিবার (৯ মে) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর...

নিখোঁজের ৯ দিন পর ঢাকায় মিলল স্কুলছাত্রী, অভিমানে বাড়ি ছেড়েছিল মুনিয়া

বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার নয় দিন পর অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সন্ধান মিলেছে ঢাকায়। পরিবারের দাবি, অভিমান...

নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার: তারেক রহমান

অন্বেষণ ডেস্ক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান...

সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না: ভাইকে গৃহকর্তা

গাজীপুরের কাপাসিয়ায় এক নারী, তার তিন সন্তান ও এক...