একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ: নাহিদ ইসলাম

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সামনের বাংলাদেশে বিজয় আসবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সাম্য ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা থেকেই ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। স্বাধীন ভূখণ্ড পাওয়া গেলেও সেই সাম্য ও মানবিক মর্যাদা অর্জিত হয়নি। বরং দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পতিত শক্তিগুলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। সরকারের ওপর নির্ভর করে নিরাপত্তা নিশ্চিত হবে না বলেও তিনি উল্লেখ করেন।
ভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হিসেবে জনগণের কাছে যাবে। সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। ভবিষ্যতমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

