অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো: জাহিদ হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৩ মার্চ) উপজেলার গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পুখুরিয়া এলাকায় এই দুর্ঘটানটি ঘটে।
নিহত জাহিদ হাসান উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর এলাকার বোরহান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আলতাফ হোসেন গোলন্দাজ মহাবিদ্যালয়ের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান কলেজ থেকে বাড়ি ফেরার পথি মধ্যে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পুখুরিয়া এলাকায় পৌছাঁলে অপর দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহিদ হাসান মারা যান।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

