অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয়। রবিবার (২৯ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। বর্তমানে সানজিদা আরফিন আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সানজিদা আরফিনকে সরকারি চাকরিবিধি আইনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দুটি হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। তবে আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। ইতিমধ্যে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ডিবির সাবেক পরিদর্শক জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন, তিনি অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন।
এ বিষয়ে গণমাধ্যমে এডিসি সানজিদা আরফিন বলেন, এ ধরনের কোনও সিদ্ধান্ত আমি দেইনি। এই ধরণের আলোচিত মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্তের এখতিয়ার আমার নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

