অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না: মহাসচিব ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারসংস্কার একটি চলমান প্রক্রিয়া। আর এই কারণে একটি অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারি না। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব ফখরুল বলেন, প্রতিটি মুহূর্তেই সংস্কার হচ্ছে, সেই ধারা চলতে থাকবে। এজন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। আমরা যখন বলি, নির্বাচন তাড়াতাড়ি হতে হবে, তখন আমাদের দলের সম্পর্কে একটা ভুল ব্যাখা দেওয়া হয় যে, বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা ক্ষমতায় আগেও ছিলাম। আল্লাহ চাইলে আমরা আবারও ক্ষমতায় যাব।
বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল আওয়ামী লীগ। সেখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বের করে এনেছিল।
২০১২ সাল থেকে বিএনপি সক্রিয় আন্দোলন করছে বলে দাবি করে ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। বিএনপি তাদের সহযোগিতা করতে চাই। আমরা চাই তারা সফল হোক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

