অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ বিদেশিদের এই দেশে থাকতে দেয়া হবে না বলে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (০৮ ডিসেম্বর) সকালে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনও বিদেশিকে অবৈধভাবে এই দেশে থাকতে দেয়া হবে না। এটি আমাদের হঠাৎ কোনও সিদ্ধান্ত নয়। দেশে কতজন বিদেশি আছেন, কোন কোন দেশের বিদেশিরা বাংলাদেশে আছেন সেই তালিকা হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে তারা কত দিন পর্যন্ত এই দেশে থাকতে পারবেন।
দেশের সীমান্ত এলাকা পুরোপুরি নিরাপত্তার মধ্যে রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বাংলাদেশে আসছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, পররাষ্ট্র সচিব পর্যায় করা হবে বৈঠক হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী (৩১ ডিসেম্বর) থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনও ধরনের আতশবাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো যাবে না। এ ছাড়াও থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে ইয়াং জেনারেশন একটু পানি টানি খায়, ওইটা প্রকাশ্যে করা যাবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

