অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত স্কুল শিক্ষিকা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে প্রতারণার মাধ্যমে অর্থ জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকা নিলা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নিলা খাতুন ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষিকা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, প্রতারণামূলক অর্থ জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালত নিলা খাতুনকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিলা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কালিকাপুর গ্রামে আত্মগোপনে রয়েছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৮ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

