আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন দিতে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। পতিত আ.লীগ দেশি-বিদেশি প্রভুদের নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই দেশে দ্রুত নির্বাচন প্রয়োজন। নির্বাচনেই একমাত্র সব সমস্যার সমাধান।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারগুলো টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রয়োজন। সংসদে বসেই দেশের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।

তিনি আরও বলেন, বিএনপির লড়াই এখনো শেষ হয়নি নির্বাচনের পিচ্ছিল পথ পাড়ি দিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাহমান বলেন, আমাদের আচরণ হবে দেশের সাধারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

