আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল: গয়েশ্বর চন্দ্র রায়

আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রবিবার (০৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সারাদেশের সর্বস্তরের মানুষ দেশ স্বাধীন করল আর সরকার গঠন করল আওয়ামী লীগ। বাহাত্তরে তারা যে সংবিধান লিখেছিল, তারা কি সেই সংবিধান মেনে চলেছে? ডাকাতি, চুরি, চাঁদাবাজি রাহাজানি, ব্যাংক ডাকাতি, নারী নির্যাতন এসব কি সংবিধানে লেখা ছিল?
তিনি আরও বলেন, বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ লঙ্ঘন করেছে। তারা দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। যুগে যুগে আওয়ামী লীগের মতো সংবিধান লঙ্ঘনকারী দল এই দুনিয়ায় আর নেই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের স্যালুট জানিয়ে তিনি বলেন, নতুন করে দেশ গঠন করার ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে যার যেটুকু করা উচিত, ততটুকু করলেই দেশের সাধারণ জনগণ খুশি হবে। দেশের জনগণ নির্বাচন চায়, বিএনপিও নির্বাচন চায়। কোনও হঠকারী সিদ্ধান্ত শান্তি বয়ে আনে না।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সকল নিষিদ্ধ রাজনৈতিক দল’কে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বাকশাল কায়েম করা আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দেন তিনি। জিয়াউর রহমান আওয়ামী লীগের দ্বিতীয় নেতা। আর প্রথম নেতা ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

