আওয়ামী লীগ নেতা ‘কানা হারুন’ গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে রংপুর সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার জেলার মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতর হারুন অর রশীদ ওরফে কানা হারুন সাবেক কাউন্সিলর এবং রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগরের পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রংপুর মহানগরীর ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ হারুন ওরফে কানা হারুনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বেশকয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

