আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে শয়তান তৈরি হয়েছে: শামা ওবায়েদ

আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল (শয়তান) তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। অপারেশন ‘ডেভিল হান্ট’ নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই শয়তান দের ধরুক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেশের জনগণকে শোষণ করে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, অথচ তারা গ্রামের জন্য একটা রাস্তাও বানাতে পারেনি।
এ সময় বিএনপির এই মানবিক নেত্রী উপজেলার মৃধাপাড়া গ্রাম ও পার্শ্ববর্তী তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য বর্তমান সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

