আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে দলটির সন্ত্রাসীররা সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে তারা। বর্তমানেও আবারও আওয়ামী লীগে’র নোতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিগত ১৬ বছরে দেশের সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফের কোনও প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য করার চেষ্টা করলে বিএনপি ও জনতা তা প্রতিহত করবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রূপগঞ্জে উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আব্বাস উদ্দিন ভুইয়া, আশরাফুল হক রিপন, হাজী আব্দুল মতিন, ছাত্রদল নেতা নাহিদ হাসান, মাসুম বিল্লাহ, যুবদল নেতা আরিফুজ্জামান ইমন, শাকিল আহাম্মেদ নুরু, কামাল হোসেন প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

