মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

আওয়ামী লীগের পক্ষে কথা বললেও গ্রেফতার : উপদেষ্টা আসিফ মাহমুদ

বিশেষ সংবাদ

আওয়ামী লীগের হয়ে মিছিল, বৈঠক বা ফেসবুক-ইউটিউবে মন্তব্য করলেও নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা। এমনকি দলটির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট বা কমেন্ট করলেও গ্রেফতারের মুখে পড়তে পারেন সমর্থকেরা—এমন সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সোমবার (১২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে রেহাই নেই! গোপন বৈঠক, উসকানিমূলক মিছিল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট অথবা কমেন্ট করলেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।”

পোস্টের সঙ্গে একটি পোস্টারও যুক্ত করেন তিনি। সেখানে হেডলাইনে লেখা ছিল, “ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার।”

পোস্টারে আরও উল্লেখ করা হয়— “নেতাকর্মীরা কোথাও গোপনে বৈঠক, সমাবেশ কিংবা মিছিল করলে, সংশ্লিষ্ট এলাকার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে। এমনকি যারা বিদেশে বসেও আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট বা মন্তব্য করবেন, তাদের বিরুদ্ধেও মামলা করা যাবে।”

এর আগে শনিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস হওয়ায় এখন দলীয় ভিত্তিতে বিচার ও শাস্তির বিধান কার্যকর করা সম্ভব।

তিনি বলেন, “আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্দোলনরত জনতার নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।”

আইন উপদেষ্টা আরও জানান, এ সংক্রান্ত পরিপত্র শিগগিরই জারি করা হবে এবং আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত আইনি কার্যক্রম পরিচালনা করার জেরে এই...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তবে পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায়...