আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ হবে : ড. খালিদ হোসেন

আগামী মার্চের মধ্যে রাষ্ট্রের সকল সংস্কার কাজ শেষ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (২২ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় এ কথা বলেন তিনি।
উপদেষ্টা খালিদ হোসেন বলেন, কয়েক মাসের মধ্যেই ১৬/১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালে জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সকল সংস্কার কাজ।

যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনও দারিদ্রতা থাকবে না বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয় না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো অসহায় মানুষ ও দারিদ্রদের মাঝে পৌঁছায় দিলে আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনও ভিক্ষুক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

