আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য মো: শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, আল্লাহ ম্যাডামকে (খালেদা জিয়া) শারীরিকভাবে সুস্থ রাখলে আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন তিনি।

এদিকে, শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং মুক্তিযোদ্ধা দল সভাপতি মো: ইশতিয়াক আজিজ উলফাত। এ সময় তারা মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বিএনপি চেয়ারপারসনকে অনুরোধ করলে তিনি সম্মতি জানান।
পরে সেদিন রাতেই ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ম্যাডাম বলেছেন তিনি সুস্থ থাকলে আগামী ২১ ডিসেম্বর সমাবেশে অংশ নেবেন।
জানা যায়, এই সমাবেশের মাধ্যমে খালেদা জিয়া দীর্ঘ ৭ বছর পর কোনো সমাবেশে যোগ দেবেন। এর আগে শেষ বার ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। এর মধ্যদিয়ে দীর্ঘ অর্ধযুগ পর কোনো কর্মসূচিতে যোগ দেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

