আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন পরীমণি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মালায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে, গতকাল পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী গণমাধ্যমে জানান তিনি আজ সকালে আদালতে আত্মসমর্পণ করবেন। পরে আদালতে পরীমণি হাজির হওয়ার পরই তার জামিন মঞ্জুর করেন আদালত।

জামিন পাওয়ার পর চিত্রনায়িকা পরীমণি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি আমি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো। এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

