আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে শাহজালাল বিমানবন্দরে থামিয়ে দেওয়া হলো

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ শাইরা শারমিনকে থাইল্যান্ড যাওয়ার পথে বাধা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে বিদেশগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি চেক-ইন শেষ করলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থামিয়ে দেয়।
তবে কী কারণে তাকে বাধা দেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, শেখ শাইরা শারমিন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে। একইসঙ্গে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি শেখ তন্ময়ের বোন।
শেখ হেলাল বর্তমানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। তাঁর ছেলে শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

