আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ. লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তারা বেশিরভাগই গত ৫, ৬ ও ৭ আগস্ট পালিয়েছে। নতুন করে আর কারো দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (০৫ অক্টোবর) বিলেলে এপিবিএন মীর মুগ্ধ’র নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের এ কথা জানিয়েছেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারা এখনো কর্মস্থলে অনুপস্থিত আছেন, আপনারা কেউই আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। বারবার সুযোগ দেওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করেননি। তাদের বিষয়ে এটিই অন্তর্র্বতীকলীন সরকারের শেষ সিদ্ধান্ত।
তিনি আরো বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত প্রত্যেককে শহীদের মর্যাদা দেওয়া হবে। আর যারা আহত রয়েছেন তাদের সকলের চিকিৎসা ব্যবস্থার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনবে সরকার। প্রয়োজনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশও পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

