আশুলিয়ায় সংঘর্ষে নিহত শ্রমিকের পরিবার পাবে ১৩ লক্ষ টাকা: আসিফ

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সোমবার (৩৯ সেপ্টেম্বর) শিল্পাঞ্চলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আশুলিয়ায় সংঘর্ষে নিহত শ্রমিকের পরিবারকে ১৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আহত এবং গুলিবিদ্ধদের সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (০১ অক্টোবর) চিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্ষে দেশের সব আইন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন সব কর্মকর্তারা।
আসিফ জানিয়েছেন, কিছু ব্যক্তি গুজব ছড়িয়ে তৈরি পোশাক কারখানাগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি কারার চেষ্টা করছে। যারা শ্রমিক আন্দোলকে উসকে দিচ্ছেন তারা কোনও পোশাক কারখানায় কাজ করেন না। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্ট চলছে।
ঘটনার বিবরণ দিয়ে শ্রম উপদেষ্টা বলেন, গতকালকেও আশুলিয়ায় এক নারী শ্রমিককে ধর্ষণ এবং ২ জনকে হত্যা করা হয়েছে ও ডেডবডি পড়ে আছে বলে শ্রমিকদের মধ্যে গুজব ছড়ালে তারা সংঘর্ষে জরিয়ে পরে। সর্ব প্রথম গুলি ছুড়েছিলো শ্রমিকদের ভেতর থেকে কোনও এক অনুপ্রবেশকারী। সেখান থেকেই বিক্ষোভ শুর। এসময় পুলিশের এক কর্মকর্তাও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।
আসিফ মাহমুদ আরো বলেন, পুলিশ, মালিকপক্ষ এবং শ্রমিকদের নিয়ে আলোচনা করা হচ্ছে। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কারখানা মালিকরা বকেয়া বেতন পরিশোধ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশ কয়েকটি পোশাক কারখানার মালিকদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা বেতনও দেয়নি, আবার ব্যাংকে অনেক ঋণও আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

