ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী বৈশাখী আটক

নিজ বিভাগ থেকে অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়ে ইডেন মহিলা কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী আটক হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই ছাত্রলীগ নেত্রীকে আটক করেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তাকে লালবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করে তারা।
শিক্ষার্থীরা বলেন, আজ দুপুরে ছাত্রলীগ নেত্রী সামিয়া আক্তার বৈশাখী কলজের মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র তুলতে আসেন। বিগত সময়ে ছাত্রলীগের এই নেত্রী কলেজের সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন এবং হয়রানি করেছে। পরে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে বিকালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার বলেন, আজ কলেজে পরীক্ষা চলছিল। এরই মধ্যে ছাত্রলীগ নেত্রী বৈশাখী কীভাবে কলেজর ভেতরে প্রবেশ করল, তা কেউ খেয়াল করেননি। শিক্ষার্থীরা তাকে দেখে অবরুদ্ধ করে। পর আমরা তাকে লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

