ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ১০ শিক্ষার্থী

মাদারীপুরের শিবচরে কলেজছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছে ১০ শিক্ষার্থী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার হাতির বাগান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, শিফা আক্তার, স্বর্ণালী আক্তার, মো: সজিব খান, মাকসুদা, তানভীর রায়হান, মো: সজিব শেখ, বিয়াদুল ইসলাম। আহতরা সবাই উপজেলার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে নিজ নিজ এলাকায় ফিরছিলেন ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের শিক্ষার্থীরা। এসময় উপজেলার হাতির বাগান মাঠ এলাকায় পৌছাঁলে আকাশ, তামিম, শুভ নামের বেশ কয়েকজন বখাটে ওই কলেজের ছাত্রীদের ইভটিজিং করে।

পরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আকাশের নেতৃত্বে কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আহত হয় অন্তত ১০ জন শিক্ষার্থী। গুরতর আহত অবস্থায় তাদের মধ্যে কয়েকজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ দেয়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

