ইসকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি

সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এই দাবি জানান তিনি।
চট্রগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেখান থেকেই এ দাবি জানান তিনি।

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ভারতের অর্থায়নে ইসকন দীর্ঘদিন ধরে বাংলাদেশে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করছে। ইসকন সংগঠনের সদস্যরা দেশের ভূমি দখলসহ নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এবার তারা আদালতে প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে। ফলে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

