ঈদ উদযাপনে বাড়ি ফেরার পথে মা-মেয়েসহ একই পরিবারের ৪ জন নিহত

ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। রবিবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুরের চন্দ্রাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তাঁর মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০) এবং দিলরুবার দুই মেয়ে রীতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)। পরিবারের সদস্যরা ঈদ উদযাপনের জন্য নগরের নাটকঘর লেন থেকে গ্রামের বাড়ি গৌরীপুরের দুর্বারচর গ্রামে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সকাল পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালকসহ মোট সাতজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার বলেন, সড়ক দুর্ঘটনায় “একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

