ঈদ যাত্রার ছয় দিনে যমুনা সেতুতে রেকর্ড ১৯ কোটি টাকা টোল আদায়

ঈদুল আজহা সামনে রেখে মাত্র ছয় দিনের ঈদ যাত্রায় যমুনা সেতু দিয়ে পার হয়েছে দুই লাখ ৫৫ হাজারের বেশি যানবাহন। এই সময়ে টোল আদায় হয়েছে রেকর্ড ১৯ কোটি ২৫ লাখ টাকার বেশি।
এই ছয় দিনে যানবাহন চলাচল ও টোল আদায়ের দিক দিয়ে সর্বোচ্চ রেকর্ড হয়েছে ৫ জুন। ওই একদিনেই সেতু পার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন—যা যমুনা সেতুর ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি পারাপার। সেদিন আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ টাকারও বেশি টোল।
প্রতিদিনের পরিসংখ্যান, ১ থেকে ৬ জুন পর্যন্ত যমুনা সেতু দিয়ে পার হয়েছে ২৭,১৭৩; ৩০,১৬৭; ৩৩,৫৬৪; ৫১,৮৪৯; ৬৪,২৮৩ এবং ৪৮,১৮৪টি যানবাহন; আর ওই দিনগুলোতে টোল আদায় হয়েছে যথাক্রমে ২ কোটি ৫৯ লাখ, ২ কোটি ৭৫ লাখ, ২ কোটি ৮৬ লাখ, ৩ কোটি ৫৯ লাখ, ৪ কোটি ১০ লাখ (সর্বোচ্চ) এবং ৩ কোটি ৪৩ লাখ টাকা।
প্রতিদিনই উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী উভয়মুখী ট্রাফিক ছিল লক্ষণীয়। প্রতিটি দিনেই সেতুর দুই পাশে ছিল লম্বা লাইন, যানবাহনের চাপ সামলাতে কর্তৃপক্ষ বাড়িয়েছিল বুথের সংখ্যা। মোটরসাইকেলের জন্যও আলাদা বুথ ছিল—দুই পাশে দুটি করে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ‘টোল আদায়ের জন্য দুই পাশে ৯টি করে বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি আলাদা ব্যবস্থা রাখা হয় মোটরসাইকেলের জন্য।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

