ঈদে পুলিশ নির্ঘুম ছিল বলেই সাধারণ জনগণ শান্তিতে ঘুমিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঈদে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছেন। তাদের এই নিরলস পরিশ্রমের ফলেই সাধারণ মানুষ নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পেরেছে।
বুধবার (২ এপ্রিল) রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের ছুটি বাতিল করা হয়েছিল। জনগণের নিরাপত্তায় তারা সর্বোচ্চ নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন, যা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “জঙ্গি বা সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।”
পুলিশ সদস্যদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “তারা রাত জেগে দায়িত্ব পালন করেছে, তাই সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে।”
নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতার প্রশংসা করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

