উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের আলোচনা হয়নি: উপদেষ্টা শারমীন

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের বিষয়ে কোনও আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুরের শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
উত্তরাঞ্চল থেকে নিয়োগ বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আপনারা আঞ্চলিকভাবে চিন্তা ভাবনা করবেন না। এটা যদি করেন, তাহলে আপনারা নিজেরই নিজেদেরকে ছোট করে ফেলবেন। আমরা সারাদেশ নিয়ে ভাবছি। অঞ্চল ভিত্তিক ভাবনাগুলোকে আমাদের সংকুচিত এবং সংকীর্ণ করে দেয়। এগুলো থেকে সাবাইকে বের হয়ে আসতে হবে।
এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রংপুরের শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উপদেষ্টা নিয়োগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা আমাদের সমালোচনা করুন। আমরা সেই ভুলগুলে শুধরিয়ে এগিয়ে যেতে চাই। দেশের প্রয়োজনে যাদের দরকার বলে মনে করেছেন আমাদের প্রধান উপদেষ্টা তাদেরকেই উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। কাউকে ছোট বা বড় করে নয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

