উপদেষ্টাদের কেউ রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কেউ রাজনীতি করতে চাইলে সরকার থেকে বের হয়েই করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে একটি পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনও প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা সবাই। উপদেষ্টাদের রাজনীতি করার প্রসঙ্গে তিনি বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি/সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ তদবির এবং চাপ প্রয়োগ করাও অনুচিত বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা।
এর আগে, সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন পরিচালনা করার পর্যন্ত থাকবে। আর তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে তারা নির্বাচন করতে পারবে না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

