এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় জানা গেলো

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মাসের অক্টোবরে মাঝামাঝি প্রকাশ করা হবে। সেই লক্ষ্যে কাজ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি পরিক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্ন প্রকাশ করছে। এই কারণে পরিক্ষার দ্রুত ফলাফল প্রকাশ করার কাজ করছেন তারা।
শিক্ষা বোর্ডে সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে, এই পরিক্ষার ফল প্রকাশের একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা থেকে অনুমোদন নিয়ে তা মন্ত্রালয়ের সচিবের দফতরে পাঠানো হয়েছে। পরে তা শিক্ষা মন্ত্রলয়ের উপদেষ্টার নিকট পাঠানো হয়। উপদেষ্টা এই প্রস্তাবের অনুমোদন দিলে এইচএসসি পরিক্ষার প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, চলতি বছরের এইচএসপি পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি করা হবে তার প্রস্তাবনা এখনো অনুমোদন হয়নি। শিক্ষ মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে। খুব শিগগির এই অনুমোদন পেয়ে যাব হয়তো। এই সপ্তাহে না হলে আগামী সপ্তাহের মধ্যে এই অনুমোদন হতে পারে।
এইচএসসির ফল প্রকাশের প্রস্তাবনা’টি অনুমোদন হয়ে গেলে ফল প্রকাশের সম্ভাব্য সময় কখন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে আগমাী অক্টোবর মাসের মাঝামাঝি ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

