এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তাঁর ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা হয়েছে। আদালত সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী এই মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট’কে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম।
অভিযুক্ত দুইজন হলেন, চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তাঁর পিএস মো. ফয়সাল।
এর আগে, ডিপজলসহ আরও অনেকের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক মামলা হয়েছে। গত বছরের ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এবং অভিনেতা ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি করেছিলেন ভিকটিমের মা রেনু, এবং তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

