এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখতে হবে, না হলে সংযোগ বিচ্ছিন্ন: জ্বালানি উপদেষ্টা

আসন্ন রমজান ও গরমের মৌসুমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এই অনুরোধ উপেক্ষা করলে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন কিংবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে নিজ মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রমজান ও গরমের মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এই অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, এতে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। বিষয়টি নিয়মিত নজরদারি করবে বিদ্যুৎ বিভাগের বিশেষ একটি টিম। যদি দেখা যায় এই অনুরোধ উপেক্ষা করা হয়েছে বা কেউ অনুরোধ রাখছে না, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি তার বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হতে পারে।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের উপদেষ্টা পরিষদের সবার নিকট চিঠি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

