ঔষধের দোকানে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি, ভোক্তা অধিকারের অভিযান

বগুড়ার শেরপুরে ঔষধের দোকানে বিপুল পরিমাণে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৪টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।

রবিবার (০৫ জানুয়ারী) দুপুরে শহরের দুবলাগাড়ি এলাকায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে করিম ফার্মেসীর কাছ থেকে ২ হাজার টাকা, মানিক ফার্মেসীর কাছ থেকে ২ হাজার টাকা, মেসার্স হাসনা মেডিক্যাল স্টোরের কাছ থেকে ১ হাজার টাকা এবং নুসরাত মেডিসিন কর্ণারের কাছ থেকে দেড় হাজার টাকা মোট ৬ হাজার ৫শ টাকা আদায় করা হয়।

বগুড়া জেলা টাস্কফোর্স কমিটির এই অভিযানে নের্তৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
এসময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টীম সহযোগিতা করে।
অভিযান সম্পর্কে ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ” ঔষধের দোকানগুলোতে কমার্শিয়াল ঔষধ বিক্রি করার কথা থাকলেও এখানে বেশিরভাগ দোকানে বিপুল পরিমাণে ফিজিসিয়ান স্যাম্পল বিক্রি করা হচ্ছে পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ঔষধও রাখা হয়েছে। ঔষধের বাজার স্থিতিশীল ও গুণগত মান নিশ্চিত করার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

