কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদীখান এলাকায় কাভার্ডভ্যান ও অটোরিকশার (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে মো: ওহাব খান সুমন (৫০) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা থেকে তেঘরিয়াগামী সড়কের কালিনগর এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের বিষয়ে পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা মেট্রো-অ-১১-৫৪৭১ কাভার্ডভ্যানটি বেতকা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল আর মুন্সীগঞ্জ-থ-১১ অটোরিকশা (সিএনজি) বেতকার দিকে যাচ্ছিল।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কালিনগর এলাকাতে পৌঁছালে গাড়ি ২টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন নামের ব্যক্তি মারা যান। ঘটনাস্থল থেকে আহত ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুজাহিদুল ইসলাম বলেন, গাড়ি ২টি আটক করা হয়েছে। এছাড়া আহত ২জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

