কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাল বিএনপি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রিজভী বলেন, ভাষা আন্দোনের সোপান পেরিয়ে আমরা ধীরে-ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, তখন ৫২ আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে।
তিনি বলেন, ৫২’র প্রেরণায় আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের দলের অসংখ্য নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে, অনেককে ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই-আগস্ট অভ্যুত্থান হয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ংকর দুর্নীতিবাজ, উৎপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অথচ গণতন্ত্রের পক্ষে থাকলে তাদেরই ভালো হতো।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে রিজভী বলেন, গণতন্ত্রের পক্ষে থাকলে কাউকে পালাতে হয় না। এর উদাহরণ দেশে নেত্রী বেগম খালেদা জিয়া। এত নিপীড়নের পরও তিনি জনগণ ও দেশ ছেড়ে যাননি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

