কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে

বিশেষ সংবাদ

পঞ্চগড়ে কোচিং সেন্টারে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের হাতে গণধোলাইয়ের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এই ঘটনায় থানায় মামলা হলে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

- Advertisement -

ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে স্কুলটির ছাত্রীসমাজ। তারা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকায় মোস্তাফিজুর রহমানের কোচিং সেন্টারে ঘটে এই ঘটনা।

- Advertisement -

স্থানীয়রা জানান, ওই শিক্ষক তারই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে কক্ষে নিয়ে আপত্তিকর আচরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, অভিযুক্ত শিক্ষক এর আগেও ছাত্রীদের সঙ্গে আপত্তিকর বার্তা আদান-প্রদানের অভিযোগে আলোচিত ছিলেন। তবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।

- Advertisement -

বিদ্যালয়ের এক ছাত্রী নুসরাত জাহান নাফিজা বলেন,“আমরা শিক্ষকদের কাছেও নিরাপদ নই। এ শিক্ষকের শাস্তি না হলে এমন ঘটনা বারবার ঘটবে। আমরা ন্যায়বিচার চাই।”

আনুশকা জাহান স্নেহা নামের এক ছাত্রী জানান, এর আগেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তবে কোনো ব্যবস্থা না নেওয়ায় আজকের ঘটনা ঘটেছে।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) এইচএসএম সোহরাওয়ার্দী বলেন, “ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।”

এই ঘটনার পর স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি শিক্ষা ব্যবস্থার নৈতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে বাগড়া কলোনি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার,...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে এক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন)...

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও...

শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে একটি পোল্ট্রি খামার সরঞ্জাম তৈরির কারখানায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা কারখানার তালা...

ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে মর্মান্তিক ঘটনা-মাত্র দুই মাস বয়সী এক শিশুকে...

দুর্নীতি ও লুটপাটের বাজেট দিয়েছে সরকার: মিয়া গোলাম পরওয়ার

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘দুর্নীতি ও লুটপাটের বাজেট’...