কোনও ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা সফল হবে না: নাসীরুদ্দীন

কোনও রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না বলে রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে শ্রমজীবী মানুষের মান ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে শনিবার (১১ জানুয়ারি) সকালে রিকশাচালকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
নাসীরুদ্দীন বলেন, কোনও রাজনৈতিক দল যদি ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রতন্ত্রকে যদি সে আবারও সেই পর্যায়ে নিয়ে যাওয়া হয় তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে।
প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে তাদের অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমান সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের অবিলম্বে বিচার করতে হবে। কোনও রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করে তিনি বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

