কোনও পুলিশ অপরাধে জড়িত হলে তাদেরও ছাড় দেওয়া হবে না: নজরুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো: নজরুল ইসলাম বলেছেন, মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যদি কোনও পুলিশ সদস্য অপরাধে জড়িত হয় তাদেরও ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর রূপনগর থানার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপির অতিরক্ত পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপদ নগর গড়ে তুলতে ডিএমপির পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কাজ করতে অপরাধীদের তথ্য দিয়ে নগরবাসীদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ডিএমপির এই অতিরিক্ত পুলিশ কমিশনার।
তিনি বলেন, জনসংখ্যা অনুযায়ী যত পুলিশ থাকা প্রয়োজন তার তুলনায় পুলিশ সদস্য অনেক কম। এই সীমিত পুলিশ সদস্য নিয়ে আমাদের কাজ করতে হয়। নগরীর জনগণ ও পুলিশ একসঙ্গে কাজ করলে নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠবে ঢাকা মহানগর।
ডিএমপির এই অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে। নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে। আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশবান্ধব জনগণ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

