কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন নিন্দনীয়: ডা. শফিকুর রহমান

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৩ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি আমাদের সমাজে একের পর এক বেদনাদায়ক ঘটনা ঘটছে। এসব ঘটনায় শুধু সরকার নয়, সব রাজনৈতিক দল ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ববোধ জরুরি। এই সময়ে জাতীয় ঐক্যের ন্যূনতম জায়গাটুকু ধরে রাখা খুবই প্রয়োজন।’
মতপ্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আপনার মতপ্রকাশের অধিকার আছে। তবে সেই প্রতিবাদ হওয়া উচিত শালীন ভাষায়। সমালোচনা হোক যুক্তি ও তথ্যনির্ভর। ব্যক্তিগত বা দলীয় চরিত্রহনন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘এই ধরনের আচরণ শুধু সমাজে বিশৃঙ্খলা, বিষোদগার আর অনৈক্যের বিস্তার ঘটায়। তাই আমাদের সবারই উচিত সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ করা। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতা উপলব্ধি করার তাওফিক দেন।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

