খাগড়াছড়িতে ডেভিল হান্টে গ্রেফতার ১১

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত ৪ দিনে মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গুইমারা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মহসিন প্রকাশ হৃদয়, আওয়ামী লীগ নেতা মো. মহব্বত আলী শেখ, মানিকছড়ি উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম, খাগড়াছড়ি পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাহাবুল ইসলাম রাহুল,

ছাত্রলীগের কর্মী মো. বেলাল হোসেন, আরিফুল ইসলাম, মহালছড়িতে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি যুবলীগ নেতা মোহাম্মদ লাল মিয়া, পানছড়িতে যুবলীগ নেতা মো. আক্তার হোসেন, মাটিরাঙায় জেলা মুক্তিযুদ্ধালীগের সাধারণ সম্পাদক আসামি জাফর উল্যাহ, ছাত্রলীগ নেতা মো. রাসেল ও দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার এসপি মো: আরেফিন জুয়েল জানান, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টো অংশ হিসেবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ দিন-রাত অভিযান চালাচ্ছে। সড়কের মোড়ে মোড়ে বসানো হয়েছে চেক পোস্ট। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

